Rare Blood Bangladesh প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর ২০২৫। মানুষের জন্য রক্তের অভাব যেন আর কারো জীবন কেড়ে নিতে না পারে—এই স্বপ্ন থেকেই আমাদের যাত্রা শুরু। Sofol Journey এবং InnoCraft IT এর যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই মানবিক প্ল্যাটফর্মটি এখন দেশের মানুষের জন্য দ্রুত রক্ত সন্ধানে এক নির্ভরযোগ্য সহায়তা কেন্দ্র।
আমাদের উদ্দেশ্য
আমাদের মূল লক্ষ্য হলো রক্ত দিয়ে মানুষকে সেবা করা, সংকটময় মুহূর্তে মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানো এবং একটি সক্রিয় সেচ্ছাসেবী নেটওয়ার্ক তৈরি করা। আমরা বিশ্বাস করি, মানবতার সেরা রূপ হলো নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ানো।
আমাদের টিম
আমাদের সঙ্গে কাজ করেন এমন সব মানুষ যারা স্বেচ্ছায় মানুষের উপকার করতে আগ্রহী। তারা রক্তদানকে শুধু একটি দায়িত্ব নয়, বরং মানবিক কর্তব্য হিসেবে দেখেন। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই Rare Blood Bangladesh শক্তিশালী একটি সহায়তা প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।
আমাদের অর্জন
শুরু থেকেই আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। অসংখ্য সংকটময় সময়ে রক্তদাতা খুঁজে দিয়ে আমরা অনেক মানুষের জীবন বাঁচাতে পেরেছি। এই ধারাবাহিকতা আমাদের সবচেয়ে বড় অর্জন।
কিভাবে কাজ করি
- রোগী বা তার স্বজন আমাদের ওয়েবসাইটে গিয়ে রক্তের আবেদন ফরম পূরণ করেন।
- আমাদের প্রতিনিধিরা আবেদনটি যাচাই করে ডোনারদের সাথে যোগাযোগ করেন।
- ডোনারের সময় ও প্রস্তুতি অনুযায়ী রক্তদানের ব্যবস্থা করা হয়।
- এরপর ডোনার ও রোগীর পরিবারের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া হয়।
- তারা আলোচনা করে হাসপাতালে গিয়ে রক্তদান সম্পন্ন করেন।
আমরা কেবল সংযোগ করিয়ে দেই, যাতে দু’পক্ষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে রক্তদানের প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
আমাদের লক্ষ্য বাংলাদেশের নম্বর ওয়ান রক্তদান প্ল্যাটফর্ম হওয়া। এমন একটি নাম হতে চাই, যাকে মানুষ রক্তের প্রয়োজন হলে সবার আগে মনে করবে। সহজ, দ্রুত এবং নির্ভরযোগ্য রক্ত সন্ধানের একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলাই আমাদের ভবিষ্যৎ লক্ষ্য।
আমাদের বার্তা
রক্ত দিন, জীবন বাঁচান। মানবতার হাত বাড়িয়ে দিন।